এটি আমার এক বন্ধুর বাস্তব জীবনের অভিজ্ঞতা। ওর নাম গৌরব (গল্পের জন্য নাম পরিবর্তন করা হয়েছে)। ও একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে। ওর বিভাগে ৫ জন পুরুষ এবং ২ জন মহিলা কর্মচারী কাজ করে। একজন মহিলা অবিবাহিত, তার নাম নিশা, অন্যজন বিবাহিত, তার নাম অনিতা। অনিতা দেখতে অতি সুন্দরী একজন রমণী। তার লম্বা কেশরাজিও ছিল। সে তার চুলের বেশ যত্ন নিত, তার লম্বা চুল সমানভাবে ছাঁটাতো। তার চুল রান পর্যন্ত লম্বা ছিল। মাঝে মাঝে সে চুল খোলা রাখলে তাকে অসাধারণ দেখাত।
প্রতি বছর তারা সবাই ১ সপ্তাহ থেকে ১৫ দিনের বার্ষিক ছুটির পরিকল্পনা করত। অনিতা ছাড়া বাকি সবাই তাদের ছুটি ঠিক করে ফেলেছিল। সে মাসের শেষের দিকে তার ছুটি ঠিক করবে, কারণ পরের মাসে তিরুমালায় তার সন্তানের চূড়াকরণ হবে। তাই সে ওই সময়টা ছুটি নেওয়ার পরিকল্পনা করেছিল। অনিতা ছাড়া বাকি সবাই রাজি হয়ে সেই মাসের মধ্যেই ছুটি নিয়ে নেয়।
আগামী মাসে অনিতাও ১০ দিনের জন্য ছুটি নেবে, এবং নিশা অনিতার ছুটির পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করলে, সে বলল, সে আজ রাতে তিরুমালাতে রওনা হচ্ছে এবং পরশুদিন ফিরে আসবে। এরপর সে কোয়েম্বাটোরে তার মায়ের বাড়িতে চলে যাবে। সে এক সপ্তাহের মতো সেখানে রইবে। সে আরো বলল যে, এটা তার বাচ্চার প্রথম মাথা কামানো, তাই তারা তিরুমালায় একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা করছে। নিশা জিজ্ঞাসা করল, এই বড় অনুষ্ঠানে কী কী করবে? সে উত্তর দিলো, বাচ্চার মস্তক মুণ্ডন, কান ফোঁড়ানো এবং কিছু বিশেষ পূজা।
এক সপ্তাহ পর, নিশা কিছু দাপ্তরিক বিষয় স্পষ্ট করার জন্য অনিতাকে কল করল। সে ধরল এবং বলল, ‘হাই নিশা, কেমন আছ?’ সে বলল, “আমি ভালো আছি, আর তুমি কেমন আছ এবং অনুষ্ঠানটা কেমন হলো?” সে বলল, “আমি ভালো আছি, সবকিছু ভালোভাবে হয়েছে, আমি এখন খুব খুশি। আর আমি আগামী সপ্তাহে তোমাদের চমকে দেব।” নিশা বিমূঢ় হয়ে গেল, কী চমক? সে বলল, “আমি তোমাকে ফোনে বলব না, আমি সরাসরি বলব।” এরপর সে স্পষ্টীকরণের বিষয়ে জিজ্ঞাসা করে ফোন কেটে দিলো।
এক সপ্তাহ পর সবাই এলো, কিন্তু অনিতা তখনো আসেনি। নিশা ভাবল সে কালকের মধ্যেই আসবে। এরই মধ্যে অনিতা এক বিরাট বিস্ময় নিয়ে হাজির হলো...
হ্যাঁ, সে তার দীর্ঘ কৃশলা কামিয়ে ফেলেছে এবং নিষ্কেশ মাথায় হাজির হলো। সবাই হতবাক হয়ে গেল এবং কারণ জিজ্ঞাসা করলে, অনিতা হেসে বলল, এটা আমার বহু দিনের অভিলাষ ছিল। আমি তিরুমালায় মাথা মুণ্ডাতে চেয়েছিলাম কিন্তু তা হয়ে ওঠেনি। আমার বাচ্চার চূড়াকরণের সময় আমরা তিরুমালায় যাচ্ছিলাম, তখন আমি আমার স্বামীকে আমার ঈপ্সার কথা বলি। প্রথমে সে সম্মত হয়নি, কিন্তু আমি আমার স্বামীকে রাজি করাই এবং মাথা ন্যাড়া করি। ২০ বছর পর এটাই আমার ১ম মাথা মুড়ানো। তাই ন্যাড়া হওয়ার পর আমি সত্যিই খুব আনন্দ পাচ্ছি। নিশা জিজ্ঞাসা করল, লম্বা চুল হারানোর সময় তোমার কি খারাপ লাগে নাই? সে বলল, হ্যাঁ, অবশ্যই। আসলে, নাপিত যখন আমার মাথা ছুলে দিচ্ছিল, আমি সত্যি অনেক কেঁদেছিলাম। কিন্তু মাথা খলিত করার পর আমি আমার ন্যাড়া মাথায় হাত দিয়ে হাসি। এটা আমাকে আরো আত্মবিশ্বাস দেয়। যাইহোক, আমি প্রতি বছর তিরুমালায় মাথা চাঁছানোর সিদ্ধান্ত নিয়েছি।
সবাই অনিতার এই সিদ্ধান্তের প্রশংসা করল।
No comments:
Post a Comment