Showing posts with label মেকওভার. Show all posts
Showing posts with label মেকওভার. Show all posts

Saturday, September 1, 2012

সিন্ধুর বিয়ের প্রস্তাব - গল্প লিখেছেন সন্দীপ কুমার

সিন্ধু একজন স্কুল শিক্ষিকা ছিল। তার সর্বদা দীঘল সুন্দর চুল ছিল এবং সে তা নিয়ে খুব গর্বিত ছিল। সে সপ্তাহান্তে তেল মালিশ প্রভৃতি করে তার চুলের খুব ভালো যত্ন নিত। তার বন্ধুরা ও স্কুলে অন্যান্য শিক্ষকরাও তার চুলের প্রশংসা করতেন।

তার একজন অ্যাংলো-ইন্ডিয়ান বান্ধবীও ছিল, যিনি একই স্কুলে ইংরেজি শিক্ষিকা ছিলেন; নাম আন্দ্রেয়া এবং ব্যতিক্রমহীনভাবে শর্ট বয়কাট করে চুল রাখতেন। অনেক সময় এমনকি আন্দ্রেয়া সিন্ধুকে তার চুলের জন্য প্রশংসা করত এবং কিছু সময় মজা করার জন্য সিন্ধুকে তার চুল কাটতে বলত কিন্তু সিন্ধু সবসময় বলত যে সে তার চুল বড়ই পছন্দ করে এবং তারা এটা নিয়ে মজা করত।


যাই হোক সিন্ধু খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং তার বাবা-মায়ের একমাত্র কন্যা হওয়ায় তাকে পরিবারের ভরণপোষণের জন্য কাজ করতে হতো। এখন তার মা তার বিয়ের জন্য ভালো পাত্র পাচ্ছিলেন না। তারা খুবই রক্ষণশীল পরিবার হওয়ায় কোষ্ঠী মেলানোরও প্রয়োজন ছিল। অনেক সময় জন্মপত্রিকা মিল হলেও পরিবার যৌতুক দাবি করত আর সিন্ধুর পরিবার তা দিতে পারছিল না। 


একদিন বাগ্রে পরিবার নামে এক অতীব ধনাঢ্য পরিবার থেকে সিন্ধুর জন্য একটি প্রস্তাব আসে এবং ভাগ্যক্রমে ঠিকুজীও মিলে যাওয়ায়, তারা সিন্ধুকে দেখবার জন্য এক রবিবার তার বাড়িতে আসার দিন ঠিক করে।


সেদিন সিন্ধু জলদি ঘুম থেকে উঠে স্নান করে বসল এবং তার মা তার লম্বা চুল কবরী করে দিয়ে তাকে বললেন যে এটা খুব বড় বিত্তশালী একটি পরিবার, তাই তাদের কাছে গৃহীত হলে তুমি ভাগ্যবতী হবে।


তারপর দরজার বেল বেজে উঠল, কিন্তু সিন্ধু ভেতরেই ছিল এবং সেই পরিবারটি এসে সিন্ধুর বাবা-মায়ের সঙ্গে কথা বলতে শুরু করল। অতঃপর সিন্ধুর মা তাকে অতিথিদের জন্য কফি এবং জলখাবার আনতে ডাকলেন। সিন্ধু খুব লাজুক ছিল এবং সে এসে অতিথিদের নাশতা ও চা দিয়ে বসে পড়ল। ধীরে ধীরে সে লক্ষ্য করল যে বর সহ মোট পাঁচজন সদস্য ছিল। বর সুদর্শন ছিল এবং সে তার বাবা-মা, ভাই ও ভাবীর সঙ্গে এসেছিল; তৎসত্ত্বেও সে শাশুড়ি এবং ননদ উভয়ের মাঝেই কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করল। দুজনের চুলই ছেলেদের মত ছোট করে ছাঁটা!! তবে সে কুণ্ঠিত ছিল এবং কোনো প্রশ্ন করল না। সবশেষে শ্বশুরমশাই সিন্ধুকে জিজ্ঞেস করলেন যে সে তাদের কারখানায় যোগ দিয়ে হিসাব বিভাগটি পরিচালনা করতে আগ্রহী কিনা? সিন্ধু বলল, আপনাদের যা ইচ্ছা, আমি প্রস্তুত… ঠিক তখনই শাশুড়ি বলল, বেশ তবে আমাদের পক্ষ থেকে একটি শর্ত আছে— “যেহেতু আমরা কারখানার মালিক তাই আমাদের সর্বদা শ্রমিকদের থেকে আলাদা দেখানো দরকার এবং একবার যখন আমি আমার চুল ছোট করলাম তখন আমাদের ব্যবসায়ের বেশ উন্নতি ঘটল তৎকাল থেকে আমাদের পরিবার এটি আমাদের জন্য সৌভাগ্যচিহ্ন বলে বিশ্বাস করে; সেজন্য আমার বড় ছেলের বৌও বিয়ের পরে চুল ছোট করে ফেলেছে। অতএব বিয়ে করলে তোমারও চুল কেটে ফেলা উচিৎ…” এ কথা শুনে সিন্ধু হতবাক হলেও কিছু বলল না এবং অতিথিরা তাদের বাড়ি ছেড়ে চলে গেল।


সিন্ধুর মা খুব খুশি হলেও সিন্ধু খুশি ছিল না, কারণ চুল কাটার শর্তটা তার নাপছন্দ। দুজনের মধ্যে তর্ক হলো। মা বলছিলেন যে এটা একটা ভালো প্রস্তাব, কিন্তু সিন্ধু রাজি হচ্ছিল না। তাই সিন্ধুর মা খানিকটা সময় চেয়ে নিলেন।


কিছুদিন পর সিন্ধু যখন পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিল তৎক্ষণাৎ তার সামনে একটি বড় গাড়ি এসে থামল এবং গাড়ির জানালা দিয়ে মাথা বের করে একজন মহিলা তাকে নাম ধরে ডাকলেন। প্রথমে সে তাকে চিনতে পারেনি, কিন্তু পরে জানতে পারল যে সে বাগ্রে পরিবারের পুত্রবধূ সাহিলা, যে সেদিন তার বাড়িতে এসেছিল। 

সাহিলা প্রথমে সিন্ধুকে গাড়ির ভেতরে ডাকল। সিন্ধু অসম্মত হলেও পরে ভিতরে বসল। সে খেয়াল করল যে তার একজন ড্রাইভারও আছে। সাহিলা সিন্ধুকে জিজ্ঞেস করল সে কোথায় যাচ্ছে, জবাবে সে বলল স্কুলে যাচ্ছে। এরপরই তাদের মধ্যে কথা শুরু হলো। সাহিলা জানাল যে তার জীবনে এত আরাম-আয়েশ থাকায় সে খুব সুখী। এখন সে ড্রাইভারের সাথে গাড়িতে করে কেনাকাটা করতে যাচ্ছে।


সেইক্ষণে অকস্মাৎ সাহিলা সিন্ধুকে জিজ্ঞেস করল, “এই, মলের কাছে আমাদের নিয়মিত বিউটি পার্লারটা আছে। আমি সেখানে যাচ্ছি আমার চুল ছাঁটাতে; চাইলে তুমিও আমার সাথে যেতে পারো। আমি তোমাকে উনার সাথে পরিচয় করিয়ে দেবো। সিন্ধু একটু রাগতস্বরে বলল ‘সে আগ্রহী নয়’। সাহিলা বলল, ওকে 'নো প্রবলেম ডিয়ার’ এবং তাকে বলল যে বিয়ের আগে তারও লম্বা চুল ছিল এবং চুল কাটাতে শরম পেত কিন্তু বিয়ের পরে এখন সে তার জীবনের সমস্ত স্বাচ্ছন্দ্যে খুশি; তদানিং সিন্ধু নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করল, কিন্তু হঠাৎ তার স্কুল এসে পড়ল এবং সাহিলাকে গাড়ি থামাতে বলল। সাহিলা ড্রাইভারকে গাড়ি থামাতে বললে ও নেমে গেল এবং বিদায় জানাল। যখন সে তার স্কুলে প্রবেশ করতে যাচ্ছিল তখন তার সহকর্মী বন্ধু আন্দ্রেয়াও সেখানে ছিল ও বলল, ‘কত ভাগ্যবান তুমি আজ গাড়িতে করে এসেছ’ এই বলে ওর দিকে ক্ষণিক হাসে।



সেই রাতে সিন্ধু কী করবে তা নিয়ে ভাবতে থাকল এবং অবশেষে সকালে তার মাকে জানাল যে সে বাগ্রে পরিবারের প্রস্তাবে সহমত হয়েছে। সিন্ধুর মা খুব হর্ষিত হলেন এবং বললেন যে তাকে ছোট চুলেও দারুণ মানাবে।

তৎকালে শাশুড়ি বললেন যে বিয়ের আগে তাকে অবশ্যই চুল কাটাতে হবে। এতে সিন্ধু খানিকটা মনঃক্ষুণ্ন হলো কেননা সে বিয়ের জন্য চুল বড় রাখতে চেয়েছিল, তবু মেনে নিলো।

পরে অনিতা এসে সিন্ধুকে বিউটি পার্লারে নিয়ে গেল। সেখানে সে বিউটিশিয়ানের সাথে কিছু কথা বলল এবং ওকে পরিচয় করিয়ে দিলো। বিউটিশিয়ান ওর দিকে তাকিয়ে হাসলেন। এরপর উনি সিন্ধুকে একটি চেয়ারে বসিয়ে আয়নাটি ঢেকে দিলেন এবং বললেন চুল কাটার পর নিজেকে দেখতে। সিন্ধু খুব ঘাবড়ে গিয়েছিল। অনন্তর বিউটিশিয়ান তার চুল চুনট করে কাঁচি নিলেন। আকস্মিক সিন্ধু তার পশ্চাতে ‘ক্যাঁচ ক্যাঁচ’ শব্দ অনুভব করল এবং দুই মিনিট পর তার দীর্ঘ কেশরজ্জু উনার হাতে চলে এলো। এখন তার চুল বব কাট... সিন্ধু জিজ্ঞেস করল, "এটা কি শেষ হয়েছে?" বিউটিশিয়ান এবং অনিতা দুজনেই হেসে বলল, “এখন তুমি বব কাট স্টাইলে আছো, তথাপি এখনো বয় কাট স্টাইল করাতে হবে তজ্জন্য এখন আমি তোমার চুল ধুয়ে দেবো এবং বিউটিশিয়ান তাকে ওয়াশ বেসিনের কাছে নিয়ে গেলেন এবং তার চুল সুন্দর করে ধুয়ে শ্যাম্পু করে দিলেন। তারপর স্তরে স্তরে পাশ হতে পাশে চুল কাটা আরম্ভ করলেন। সিন্ধু দেখছিল চুল ঝরে পড়ছে। কিছুক্ষণ পর বিউটিশিয়ান সিন্ধুকে তার চুলের মধ্যে আঙুল চালিয়ে দেখতে বলল যে চুলগুলো কতটুকু ছোট হয়েছে। সিন্ধু বিচলিত হলেও সম্মত হয়ে গেল। তৎক্ষণাৎ সে তার ছোট চুল অনুভব করল। অবিলম্বে তাকে আয়নায় নিজের মুখ দেখানো হলো। সে নিজের মুখ বিশ্বাসই করতে পারছিল না। সে পুরোপুরি বদলে গিয়েছিল। সে এখন বয় কাট স্টাইলে। অনিতা তাকে বলল, “ডোন্ট ওরি ডিয়ার, ইউ উইল গেট এ্যাডজাস্টেড টু ইট।” তদনন্তর ওরা বিউটি পার্লার থেকে বেরিয়ে এলো এবং বলল যে নিয়মিত ট্রিম করার জন্য উভয়ে একসাথে আসবে। অতঃপর তারা প্রথমে শ্বশুরবাড়িতে গেল, যেখানে শাশুড়ি অনুমোদন দিলেন এবং এমনকি তার হবু স্বামীও তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তখন শাশুড়ি তাকে উপহার হিসেবে জড়োয়া দিলেন। সিন্ধু বিস্ময়াকুল এবং আনন্দিত হলো।

পরবর্তীতে সে শিক্ষকতার চাকরি ছেড়ে দেয়, বিয়ে করে এবং পারিবারিক ব্যবসায়ের অফিসে যোগ দেয়। এখন সে সদা বয় কাট স্টাইলে থাকে এবং আস্তে আস্তে আধুনিক হয়ে উঠছে। সে এটাও দেখছে যে ছোট চুলের যত্ন নেওয়া সোজা, তাই সে তৃপ্ত।

নাপিতের দোকানে বলি (অকস্মাৎ)

সে তার ক্যামেরা ক্রু সাথে নিয়ে রাস্তায় হাঁটছিল, একজন উপযুক্ত শিকারের খোঁজে। সে হাঁটছিল ততক্ষণ পর্যন্ত যে সে ও তার সাথীরা ক্লান্ত হয়ে পড়ল...